লকডাউন শিথিল করে ভুল পথে হাঁটছে সরকার: রিজভী

লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একারণে বাংলাদেশে সংক্রমণের সংখ্যাও বাড়ছে বলে মনে করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরীবদের মাঝে ত্রাণ বিতরণ সময় তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা নাই। বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের কোন প্রয়োজন নেই। কারণ রাতের আধারে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে, সরকারি দল-বিরোধী দল সবাই প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই।

লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একারণে বাংলাদেশে সংক্রমণের সংখ্যাও বাড়ছে বলে মনে করেন তিনি। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরীবদের মাঝে ত্রাণ বিতরণ সময় তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা নাই। বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের কোন প্রয়োজন নেই। কারণ রাতের আধারে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে, সরকারি দল-বিরোধী দল সবাই প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই।

তিনি বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যান অসহায় সাধারণ মানুষকে ত্রান না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বাসায় হোম কোয়ারান্টিনে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে। তারা মাঠের চিত্র সাথে তাদের কোনো সংযোগ নেই। জনগণের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপি'র ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন।’

তিনি বলেন দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারাদেশে খালেদা জিয়া ও তারেক জিয়ার সৈনিকেরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে তারাবো বিএনপি'র সভাপতি তার নিজের পকেটের পয়সা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছেন।

প্রথম সারির করোনাযোদ্ধা চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই কারোনায় আক্রান্ত হলেও তাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি বলে অভিযোগ করেন রিজভী। তারা সঠিক চিকিৎসাও পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘সারা পৃথিবীতে যখন মহামারী চলছে ঠিক সেই সময়ে বাংলাদেশে লকডাউন শিথিল করার কারণে পথে-ঘাটে নদীর তীরে মানুষ পড়ে মারা যাচ্ছে। কিন্তু সরকার কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’

তারাবো পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও