এছাড়া তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সকালে বেড়িবাঁধের বাইরে সমুদ্রসৈকত এলাকার সি-কুইন হোটেল ও শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।