চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় গ্রেফতার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জনিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জনিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি আজ শনিবার সংবাদমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। তাদের যাচাই-বাছাই চলছে।

এখনো গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি র‌্যাব। তবে লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ বলেছেন, তাদের মধ্যে ঘটনার হোতা রয়েছেন। আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এদিকে যৌন নিপীড়নের ঘটনায় চিহ্নিতদের আটক করতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলেও তল্লাশি চালানো হয়। পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

প্রক্টর সাংবাদিকদের বলেছেন, আমরা যে দুজনকে শনাক্ত করছি। এরমধ্যে একজন আমানত হলে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। তাকে ধরতে শাহ আমানত হলে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি।

এর আগে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচজন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করছে।




আরও