সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে মহাসড়কের সোনাখালী আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম জাহিদ হাসান শাওন মৃধা (৪৪)। তিনি লক্ষীপুর জেলার সদর থানার বিজয়নগর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালক, হেলপার পালিয়ে যায়।

কাচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের সোনাখালী এলাকার আবাদী সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে জাহিদ হাসান শাওন মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল চালক জাহিদ হাসান শাওন মৃধা মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাসটিকে শনাক্ত কিংবা বাসের চালক বা হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও