গাজীপুরে ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে বিকেল ৩টায় ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সেখানে ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুরের ডেগির চালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে। আজ শনিবার বেলা ২টা ৪৪ মিনিটে ৮ তলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে বিকেল ৩টায় ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সেখানে ৯টি ইউনিট কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও