আ. লীগ নেতা গোলাম মহীউদ্দীন ৩ দিনের রিমান্ডে

সদর থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপির অফিস ভাংচুরসহ চার মামলার আসামি তিনি।

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে করা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তার সাতদিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে জামিন আবেদন করেন আওয়ামী নেতার আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ এপ্রিল মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান গোলাম মহীউদ্দিন। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

সদর থানা পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপির অফিস ভাংচুরসহ চার মামলার আসামি তিনি।

আরও