শাহজাদপুরে মদ্যপানে ১ শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় অসুস্থ হয়েছে আরো তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসান খরবটি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে উপজেলা পৌর এলাকার শক্তিপুর গ্রামের রুবেল, মোক্তার, সম্রাট ও আল-আমিন মদ্যপান করে। পরে এরা সবাই অসুস্থ হয়ে পড়ে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় অসুস্থ হয়েছে আরো তিনজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসান খরবটি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে উপজেলা পৌর এলাকার শক্তিপুর গ্রামের রুবেল, মোক্তার, সম্রাট ও আল-আমিন মদ্যপান করে। পরে এরা সবাই অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রুবেলকে শুক্রবার রাত ২টায় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রাতেই সে মারা যায়।

অপরদিকে অসুস্থ মোক্তার, সম্রাট ও আল-আমিনকে শনিবার সকালে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এদের সবাইকে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ডা. রাকিব হাসান আরও জানান, অসুস্থদের মধ্যে মোক্তারের অবস্থা সংকটাপন্ন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মদ্যপানকারীরা সবাই স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী।

আরও