দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশনের কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এ সিদ্ধান্তের কারণে ওই আসন থেকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী। ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
গত ১৮ জানুয়ারি বিকালে নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে আবদুল গফুরের প্রার্থিতা বাতিলের আদেশ দেয় কমিশন। পরে সে আদেশের বিরুদ্ধে গত ২০ জানুয়ারি আবদুল গফুর ভূঁইয়া হাইকোর্টে রিটটি করেন।