চাঁদা না দেয়ায় নবাবগঞ্জে সহোদরকে কুপিয়ে জখম

চাঁদা না দেয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা কালীমন্দির মাঠে প্রবাসী প্রদীপ কুমার সরকার (৪৮) ও তার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় খগেন্দ্র সরকার নামে এক ব্যক্তিকেও পিটিয়ে আহত করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা হয় বলে আহতের স্বজনরা জানান। এ ঘটনায় চন্দ্রখোলা গ্রামের ভাস্কর বেপারী, সবুজ মণ্ডল, সনিরচয় মণ্ডল, তুষার বেপারী ও

চাঁদা না দেয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা কালীমন্দির মাঠে প্রবাসী প্রদীপ কুমার সরকার (৪৮) ও  তার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় খগেন্দ্র সরকার নামে এক ব্যক্তিকেও পিটিয়ে আহত করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা হয় বলে আহতের স্বজনরা জানান। এ ঘটনায় চন্দ্রখোলা গ্রামের ভাস্কর বেপারী, সবুজ মণ্ডল,  সনিরচয় মণ্ডল, তুষার বেপারী ও দীপক বেপারীর নামে মামলা হয়েছে নবাবগঞ্জ থানায়। আহত প্রদীপ কুমার ও তার ছোট ভাইকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মামলার এজাহারভুক্ত আসামি সবুজ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। 

আহত খগেন্দ্র সরকার বলেন, ‘আমার বন্ধু প্রদীপ কুমার সরকার ও তার ভাই বাক-প্রতিবন্ধী গুরুদাস সরকারসহ পরিবারের অন্যান্য সদস্য ও আমি গত মঙ্গলবার রাত ৭টার সময় চন্দ্রখোলা কালীমন্দির মাঠে মেলা দেখতে আসি। কিছুক্ষণ পরে ভাস্কর বেপারী ও তার সঙ্গীরা এসে প্রদীপের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। প্রদীপ টাকা দিতে অস্বীকার করলে তারা প্রথমে আমাকে মারধর করেন। পরে প্রদীপ ও তার ছোট ভাইকে  কুপিয়ে জখম করে পালিয়ে যান।’

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি সবুজ মণ্ডলকে  গ্রেফতার করেছে পুলিশ।

আরও