কুমিল্লায় ১১ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গতকাল বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় গত রোববার সন্ধ্যায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে মাইক্রোবাস যোগে আরো আট ডাকাত এসে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে তাদেরও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর দক্ষিণ উপজেলার জহির হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৫), কামরুল হাসান সবুজ (২৬), ফেরদৌস হোসেন (২৮), কামাল হোসেন (৪৫), মনোয়ারা বেগম (৪৫), নেয়ামত উল্লাহ (২৫), জুয়েল ওরফে আকাশ (২০), চৌদ্দগ্রাম উপজেলার ফাহিম আহম্মদ (২২), বুলেট (২৮), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুমন হাসান (২৮)।

আরও