সাতক্ষীরা সীমান্ত

ভারতে আটক ১৮ বাংলাদেশীকে ফেরত পাঠাল বিএসএফ

এর আগে, বুধবার সন্ধ্যায় বিএসএফের কাছ থেকে ওই ১৮ বাংলাদেশীকে গ্রহণ করে তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম। পরে তিনি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন।

ভারতে আটক হওয়া ১৮ বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর থানা থেকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, বুধবার সন্ধ্যায় বিএসএফের কাছ থেকে ওই ১৮ বাংলাদেশীকে গ্রহণ করে তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম। পরে তিনি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, তার স্ত্রী রাবেয়া খাতুন ও মেয়ে রায়হান মোল্যা (১), আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, তার স্ত্রী রিজিয়া খাতুন ও ছেলে ইয়াসিন ঢালী (১৫), মমতাজ পারভীন, নূর ইসলাম ও তার মেয়ে জিম খাতুন (৭), দাতিনাখালী গ্রামের উমর ফারুক, তার স্ত্রী রুপা খাতুন ও মেয়ে জান্নাতী খাতুন (৪), খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তার স্ত্রী রীনা বেগম, তাদের মেয়েরা সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন এবং ছেলে সাকিব সরদার (৭)।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ১৮ বাংলাদেশীকে তার কাছে হস্তান্তর করেন। পরে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের সোপর্দ করা হয়।

দেশে ফেরত আসা ফারুক সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি সেখানে ধরপাকড় বাড়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাই-বাছাই শেষে বুধবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও