হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন।

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ। এখন সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১০ জুন) শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদির স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে। এদিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত ২২২টি ফিরতি ফ্লাইটে সব হাজি দেশে ফিরবেন।

জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন মৃত্যুবরণ করেছেন। হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে। তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।

আরও