এক হাজার মিটার ‘চায়না ম্যাজিক জাল’ ধ্বংস

গতকাল উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদসংলগ্ন জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৪৮টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে।

দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ২০০ মিটার চায়না ম্যাজিক জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদসংলগ্ন জলাশয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ৪৮টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে। যার আনুমানিক আয়তন ১ হাজার ২০০ মিটার। পরে জব্দ করা এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, ‘‌দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত খাকবে। বিলুপ্তির হাত থেকে মৎস্য সম্পদ রক্ষা করা হবে।’

আরও