কুমিল্লায় শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সে সময়েই নির্বাচন হবে।’

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সে সময়েই নির্বাচন হবে।’

গতকাল কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে ও সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হবে এবার। বর্ষার পর দেশজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে।’

সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর পদ্ধতি) নিয়ে শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আর সবাই এতে আন্তরিকতার সঙ্গে অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশেই এসব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে বহু বছর লেগে যায়।’

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘এ জেলার মানুষ আর বাংলাদেশের মানুষ আলাদা নয়। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।’

দ্য নেক্সট ওয়েভ শিরোনামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, অ্যাস্ট্রো-ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, লেখক ডিএলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ আরো অনেকে।

আরও