৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ মে থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এর আগে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় এ কর্মসূচি শুরু হবে। পরে ধাপে ধাপে এটি সারাদেশে চালু করা হবে।

সারাদেশে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩ মে থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এর আগে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় এ কর্মসূচি শুরু হবে। পরে ধাপে ধাপে এটি সারাদেশে চালু করা হবে।

তিনি বলেন, দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা গুরুত্বের সঙ্গে নিতে হবে। এ পরিস্থিতি কোনোভাবেই হালকা করে নেয়ার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

মন্ত্রী আরো বলেন, অতীতের কিছু ভুল ব্যবস্থাপনার কারণে এবার হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই প্রথমে তাদের টিকা দেয়া হচ্ছে। পরে অন্যদের টিকা দেয়া হবে।

এদিকে রোববার সকাল থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিক পর্যায়ের এসব উপজেলার মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

আরও