বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রতনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন (৫৪)। সোমবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রতনকে গুরুতর অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, মারামারি ও নাশকতার একাধিক মামলার আসামি হিসেবে গত ৪ অক্টোবর শহিদুল ইসলাম রতনকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। রতন বগুড়া সদরের দক্ষিণ গোদারপাড়া এলাকার কলিম উদ্দিনের ছেলে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

পরিবার সূত্রে জানা যায়, রতন এক মাস ৯ দিন ধরে বগুড়া কারাগারে বন্দি ছিলেন। তিনি আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

আরও