আগারগাঁও মেট্রো স্টেশন: প্রবেশ পথ ও সড়কের পুরোটাই অটোরিকশার দখলে

আজ বেলা সাড়ে ৩টায় সরেজমিনে দেখা যায়, আগারগাঁও মেট্রোস্টেশনের প্রবেশ মুখ, প্রধান সড়ক ও নির্বাচন কমিশন ভবনগামী সড়কে অর্ধশতাধিক অটোরিকশা দাঁড়িয়ে আছে। তিন রাস্তার এ মোড়ে সব সময়ই জটলা লেগে থাকে।

রাজধানীর যেসব মেট্রো স্টেশনগুলোয় যাত্রীর ভিড় বেশি তার মধ্য অন্যতম আগারগাঁও মেট্রো স্টেশন। গুরুত্বপূর্ণ অনেক সরকারি অফিসের পাশাপাশি কাছাকাছি হাসপাতাল থাকায় ছুটির দিনেও এ স্টেশনে প্রচুর যাত্রীর ভিড় থাকে। তবে স্টেশন থেকে নেমেই অটো রিকশার ভিড়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। স্টেশনের প্রবেশ মুখের পুরোটাই দখলে থাকে রিকশার। হেঁটে বের হতেও নিয়মিত রিকশা চালকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায় যাত্রীদের।

আজ শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ৩টায় সরেজমিনে দেখা যায়, আগারগাঁও মেট্রোস্টেশনের প্রবেশ মুখ, প্রধান সড়ক ও নির্বাচন কমিশন ভবনগামী সড়কে অর্ধশতাধিক অটোরিকশা দাঁড়িয়ে আছে। তিন রাস্তার এ মোড়ে সব সময়ই জটলা লেগে থাকে।

স্টেশন থেকে বের হতে হলে রিকশাচালকদের কাছে সাইড চাইতে হয় বলে জানান এখানকার নিয়মিত যাত্রী রাসেল হাওলাদার। তিনি বণিক বার্তাকে বলেন, রিকশাচালকরা মেট্রো স্টেশনের নিচে এই রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকে। অসহ্যকর এক অবস্থা। তাদের সাইড দিতে বললে উল্টো যাত্রীদের সঙ্গে রাগ দেখায়। অর্ধেক রাস্তা দখল করলে কিছুটা মানিয়ে নেয়া যেত, কিন্তু তারা পুরো রাস্তা দখল করে রাখে। প্রায়দিনই দেখি যাত্রীদের এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে। আমরা যারা আগারগাঁও মেট্রো স্টেশনের নিয়মিত যাত্রী তারা প্রতিদিন এ সমস্যায় ভুগছি।

কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বললে তারা জানান, মেট্রো স্টেশনের নিচে দাঁড়ালেই দ্রুত যাত্রী পাওয়া যায়। যেহেতু সবাই গেট থেকে নেমেই হাঁটা শুরু করেন, তাই গেটের সামনেই জটলা পাকানো হয়। রিকশার সংখ্যা বেশি হওয়ায় অনেকে প্রতিযোগীতা করেন।

স্থানীয় অটো রিকশাচালক সোহেল রানা বলেন, যে পরিমাণ রিকশা সে অনুযায়ী ট্রিপ পাই না। মেট্রোর নিচে এলে কিছু যাত্রী পাই। এখানে অনেক অফিস, হাসপাতাল আছে, তাই লোকজন ভালোই পাওয়া যায়। এ কারণে রিকশা বেশি ভিড় করে থাকে। রাস্তা আটকে যায়, সেটা আমরাও বুঝি। কিন্তু গেটের কাছে না থাকলে ট্রিপ পাই না। মেট্রো থেকে নেমেই সবাই সামনের রিকশায় ওঠে। দূরে দাঁড়িয়ে থাকলে যাত্রী পাই না।

আরও