ঘন কুয়াশায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

রোববার (১২ অক্টোবর) বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝনদীতে মতিউর রহমান ও এনায়েতপুরী নামে দুটি ফেরি আটকে পড়ে।

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৭টায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে পৌঁছায় ও যানবাহন পারাপার শুরু হয়।

রোববার (১২ অক্টোবর) বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝনদীতে মতিউর রহমান ও এনায়েতপুরী নামে দুটি ফেরি আটকে পড়ে। এছাড়া পাটুরিয়াঘাটে চারটি ও দৌলতদিয়াঘাটে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে অবস্থান নেয়।

একই কারণে ভোর ৫টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘন কুয়াশার প্রকোপ কমে আসায় সকাল সাড়ে ৭টার দিকে দুটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় চারটি ঘাটে অপেক্ষায় থাকা যানবাহন পারাপার শুরু করেছে।

আরও