সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে গতকাল পরিচালিত এ অভিযানে লেভেল ক্রসিং ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও হকারদের সরিয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, হকার ও অটোরিকশার কারণে নগরবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এলাকাটি। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।