চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বগুড়ার কাহালু ও আদমদীঘি এ দুই উপজেলায় পৃথকভাবে বিতরণ কর্মসূচি পালিত হয়।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে বিনা মূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। ইউএনও সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রাণি রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদুরী তমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ।
অন্যদিকে কাহালু উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬০০ কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার দেয়া হয়। বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ইউএনও মো. মাছুদুর রহমান।