ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের দুই লাখের বেশি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এজন্য ২৬৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গত রোববার থেকে এ চাল বিতরণ শুরু করা হয়েছে। চলবে ২৯ জুলাই পর্যন্ত।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জে বিনা মূল্যে সরকারিভাবে ২ লাখ ৫৫ হাজার ৬০০ দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল দেয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৬৫ টন চাল। গত রোববার উল্লাপাড়া উপজেলা থেকে বিতরণ শুরু করা হয়েছে এবং ২৯ জুলাইয়ের মধ্যে বিতরণ শেষ করা হবে।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ঈদুল আজহা সামনে রেখে সিরাজগঞ্জে বিনা মূল্যে সরকারিভাবে আড়াই লাখের বেশি দুস্থ মানুষকে ১০ কেজি করে (ভিজিএফ) চাল দেয়া হবে। এজন্য আমরা আগেই তালিকা প্রস্তুত করেছি। জেলায় বন্যা আক্রান্ত মানুষের ত্রাণ সহযোগিতার বাইরে অতিরিক্ত বরাদ্দ হিসেবে এ চাল দেয়া হবে।