সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় জামাল হোসেন
ও সেলিম হোসেন নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ৪১০ টাকা উদ্ধার হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকানমালিকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দৈনিক ১৫০-২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।