সুনামগঞ্জে ওয়ানগালা উৎসব

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী মুগাইপার গারো পল্লীতে উদযাপন হয়েছে সম্প্রীতির ওয়ানগালা উৎসব।

গতকাল এ উৎসবের আয়োজন করে সুনামগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা। দিনব্যাপী আয়োজনে গারো জনগোষ্ঠী তাদের সংস্কৃতির নানা দিক নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে তুলে ধরে।

আরও