জিআই সনদ পেল মানিকগঞ্জের হাজারী গুড়

মানিকগঞ্জ জেলার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর করে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নামে জিআই নিবন্ধন সনদ ইস্যু করেছে। হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ সুস্বাদু গুড় এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হয়েছে।

আরও