১১ দলীয় ঐক্যের লংমার্চ

জাতির প্রয়োজনে আট দফা যেকােনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, আজকে আমাদের আট দফা দাবি, মনে রাখবেন, এটা ৯ দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

জাতির প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুদিনে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা গেছে। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেয়ার চেষ্টা করুন।

তিনি বলেন, আজকে আমাদের আট দফা দাবি, মনে রাখবেন, এটা ৯ দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এই আট দফা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে নিকট অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো চোখ রাঙানিতে কোনো কাজ হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কোনো কিছুই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলের দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে, সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।

আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

আরও