শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ে ঢুকে পড়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করার চেষ্টা করছে।
শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ে ঢুকে পড়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। গাড়ি ভাঙচুরের চেষ্টাও করেন বিক্ষুব্ধরা।
এদিকে, বিক্ষুব্ধদের ওপর টিয়ার শেল ও লাঠি চার্জ করেছে পুলিশ ও সেনা সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দেন তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তখন তারা স্লোগান দিচ্ছেন তারা।