গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার আবহাওয়ার অফিস এ তথ্য জানিয়েছে। খবর বাসস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।