ভোট দিলেন ১১৫ বছর বয়সী ধর্মরাজ দে

ভোট দেয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ধর্মরাজ দে বলেন, ভোট দিছি। কেউ কিছু বলে নাই আমারে। আমার মতো দিছি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শতবর্ষী এক ভোটারের উপস্থিতি ভোটের দিন বাড়তি দৃষ্টি কেড়েছে। বানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ধর্মরাজ দে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১১৫ বছর।

ধর্মরাজ দে চার সন্তানের জনক হলেও বর্তমানে পঞ্চাশ বছর বয়সী ছেলের সঙ্গে বসবাস করছেন। ধর্মরাজের স্ত্রী ও তিন সন্তান কয়েক বছর আগেই মারা গেছেন।

ভোট কেন্দ্রে ধর্মরাজ দে’কে নিয়ে আসা তার আত্মীয় করুণ দে বণিক বার্তাকে বলেন, ‘কর্মজীবনে ধর্মরাজ দে গাছ কাটা ও বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করতেন। বর্তমানে তিনি বানীগ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়সের ভারে কথা বলতে কষ্ট হয়, কানেও খুব কম শোনেন। তবে কারো সহায়তা ছাড়াই চলাচল করতে পারেন।’

ভোট দেয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ধর্মরাজ দে বলেন, ‘ভোট দিছি। কেউ কিছু বলে নাই আমারে। আমার মতো দিছি।’

শতবর্ষী এ ভোটারের অংশগ্রহণ স্থানীয়ভাবে ভোটের দিনকে আরো অর্থবহ ও স্মরণীয় করে তুলেছে বলে মনে করছেন উপস্থিত ভোটাররা।

আরও