রাজশাহী নগরীর ২১০ পয়েন্টে কোরবানী, বর্জ্য সরবে রাতেই

আসন্ন ঈদুল আযহায় রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের ২১০টি পয়েন্টে পশু কোরবানী হবে। আর ঈদের দিন রাতের মধ্যে নগরীর সব কোরবানি পশুর বর্জ্য সরিয়ে ফেলবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

আসন্ন ঈদুল আযহায় রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের ২১০টি পয়েন্টে পশু কোরবানী হবে। আর ঈদের দিন রাতের মধ্যে নগরীর সব কোরবানি পশুর বর্জ্য সরিয়ে ফেলবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। 

এদিকে, কোরবানির বর্জ্য অপসরণে পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর ঈদের দিন ছুটি বাতিল করেছে রাসিক। একই সঙ্গে সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

বর্জ্য অপসারণে রাসিকের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং -০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী : ০১৭১৬-৪০৮০৭১। ঈদুল আযহার দিন বিকাল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত নির্ধারিত মোবাইল নম্বরে অভিযোগ দেয়া হবে। 

আজ সোমবার বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। দুপুরের দিকে নগরভবনের সিটি হলরুমে ওই সভায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজাররা এতে অংশনেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় গত ঈদুল আযহায় রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারো রাতের মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই। 

এ কাজে নগরবাসীর সহযোগিতা চেয়ে সরিফুল ইসলাম বাবু বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। কোরবানির পশু জবেহ করার সময় এ কাজে নিয়োজিতদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।  

সভায় জানানো হয়, কোরবানীর পশু জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে একটি লিফলেট প্রস্তুত করা হয়েছে। লিফলেটটি জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুম্মার নামাজের খুতবায় ও ঈদুল আযহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় স্বাগত ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

সিটি মেয়রের আহবান:

ঈদুল ফিতর সামনে রেখে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি জনগনের চলাচলের পথ উম্মুক্ত রাখার স্বার্থে সড়ক, মহাসড়ক ও রেলপথে কোরবানির হাট বসানো ও পশু কোরবানী করা থেকে বিরত থাকারও আহবান জানিয়েছেন।

মেয়র আরো বলেছেন, কোরবানি সংক্রান্ত যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করুন; বাড়ির আঙ্গিনায় পশু জবেহ করলে নিজ দায়িত্বে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করুন; কোরবানীর পরে যত দ্রুত সম্ভব পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ করুন অথবা গর্ত করে পুতে ফেলুন। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণের স্বার্থে পুকুর, ডোবা, নদীনালা ও পরিত্যক্ত উম্মুক্ত স্থানে কোন ক্রমেই বর্জ্য না ফেলি।

আরও