জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে প্রধান উপদেষ্টাকে তুরস্কের ফার্স্ট লেডির অভিনন্দন

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় মূল বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য অবদান এবং শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় মূল বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।

শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফ্যাশন এবং টেক্সটাইল বর্জ্যের প্রভাবের ওপর দৃষ্টি দিয়ে বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন এমিন এরদোয়ান। সেই সঙ্গে তিনি বিশ্বব্যাপী ভোগের ধরণে জরুরি পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মহাসচিব এবং ইউএনইপি এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। এছাড়া বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী টেকসই টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

আরও