ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এ পুরস্কার দেয়া হয়।

একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের ৪৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য অনুষদের দুই শিক্ষককেও পুরস্কৃত করা হয়।

গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এ পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু প্রচলিত জ্ঞান অনুসরণ করলে হবে না; তাদের প্রশ্ন করতে হবে, যুক্তি দিয়ে বিচার করতে হবে এবং নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব নাগরিকত্ববোধ, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা তৈরি করা।’ 

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রাধ্যক্ষ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও