টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকের চালক ও হেলপার। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে কালু হোসেন মজনু মিয়া (৩০) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি হামিদপুর এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাক হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান, দুর্ঘটনা-পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও