পদ্মায় স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২৬

বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মাদারীপুরের শিবচর থেকে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ জন শিশু, ১ জন নারী এবং ২২ জন পুরুষ।

বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মাদারীপুরের শিবচর থেকে ২৬জনের লাশ উদ্ধার করা হয়েছে।এর মধ্যে ৩ জন শিশু, ১ জন নারী  এবং ২২ জন পুরুষ।

আজ সোমবার সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছানোর আগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহত অন্তত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে শিবচরের পাঁচ চরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। তবে এখনো ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ারসার্ভিসের লিডার শ্যামল বিশ্বাস জানিয়েছেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর স্থানীয় ইউনিটের সদস্য, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাএবং নৌ-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার কাজে তদারকি করছেন

আরও