ঘন কুয়াশায় মাদারীপুরে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে রাজৈর ফিরছিলেন সুমন সরদার। পথে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে সুমন গুরুতর আহত হন

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি শেখ মো আমিনুল ইসলাম।

নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও নিহতের সহকর্মীরা বলেন, শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে রাজৈর ফিরছিলেন সুমন সরদার। পথে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে সুমন গুরুতর আহত হন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা শনাক্ত করা যায়নি।

আরও