ময়মনসিংহের ভালুকায় বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত চিশতি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

ময়মনসিংহের ভালুকায় বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত চিশতি টেক্স অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরিতে ৫০০ শ্রমিক কাজ করেন। ২৫ আগস্ট তাদের জুলাইয়ের মাসের বেতন পরিশোধের কথা থাকলেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুরে মালিকপক্ষ জুলাইয়ের বেতন আগামী ১২ সেপ্টেম্বর পরিশোধ করা হবে বলে জানায়। 

আরও