রাজবাড়ীতে বাসের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাসের ধাক্কায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন শ্রমিক। আজ বুধবার ভোর ৫টায় বালিয়াকান্দি-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত শাহানাজ আক্তার পাতারী বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, আজ ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা জুট মিল শ্রমিক বহনকারী একটি ট্রাককে ধাক্কা দেয় বাস। সঙ্গে সঙ্গে নিহত হন ট্রাকে থাকা জুট মিল শ্রমিক শাহানাজ আক্তার পাতারী। আহত হন আরো তিন শ্রমিক। তাদের বালিয়াকান্দি ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলে ফরিদপুরের আব্দুর রাজ্জাক জুট মিল লিমিটেডের শ্রমিক ছিলেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলে জানান তিনি।

আরও