হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফেরেনি কোনো যাত্রী

ভারতে আটকেপড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ১৪ মাস পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগমন-বহির্গমন কার্যক্রম শুরু হলেও অনুমোদন জটিলতার কারণে গতকাল কোনো বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে দেশে ফেরেনি। তবে তাদের গ্রহণে সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, করোনার কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধের পর গত ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। তবে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ সেদেশের স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত অনুমোদন পায়নি, যার কারণে এখন পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্ট যাত্রীদের আগমন বা বহির্গমন সেটি শুরু হয়নি।

আরও