এতে দেশের ফসল উৎপাদন বাড়বে। অন্যদিকে স্বল্পমূল্যে সার-ওষুধ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে দেশের কৃষিতে বিপ্লব ঘটবে।’
গতকাল দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ার চাঁদ এলাকায় খাল পুনঃখননকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘২০০৮ সালের পরে এ দেশে কোনো শান্তিপূর্ণ বা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্বাচনের আগের দিন, দিনের বেলা অর্ধেক ভোট; রাতের বেলা বাকি অর্ধেক ভোট সম্পন্ন করেছে। ডিসি-এসপিদের ভোট কাটতে বাধ্য করা হয়েছে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গুপ্তরাই জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি কারবার করছে। তারা নানাভাবে তেল রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারেক রহমানের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবেই গুপ্তরা এসব করছে।
এ সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নদীয়ার চাঁদ এলাকায় ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতী নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত বিস্তৃত খালটি পুনঃখননকাজের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ খাল খনন কর্মসূচির বাস্তবায়ন করবে।