লক্ষ্মীপুরে অবৈধ ইট ভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

‘লক্ষ্মীপুরে ইটভাটায় দৈনিক পুড়ছে ২০০মণ কাঠ’ শিরোনামে জনপ্রিয় জাতীয় ‘দৈনিক বণিক বার্তা’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলার ৫ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার এসব অভিযানে ১৫ টি মামলায় ১৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রামগতি, কমলনগর, রায়পুর উপজেলায় চারটি করে, সদর উপজেলায় দুইটি ও রামগঞ্জ উপজেলায় একটি মামলায় এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে চিমনিও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

‘লক্ষ্মীপুরে ইটভাটায় দৈনিক পুড়ছে ২০০মণ কাঠ’ শিরোনামে জনপ্রিয় জাতীয় ‘দৈনিক বণিক বার্তা’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলার ৫ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার এসব অভিযানে ১৫টি মামলায় ১৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রামগতি, কমলনগর, রায়পুর উপজেলায় চারটি করে, সদর উপজেলায় দুইটি ও রামগঞ্জ উপজেলায় একটি মামলায় এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে চিমনিও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

জানা যায় গত রোববার (৪ ফেব্রুয়ারি) বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশনা অনুযায়ী পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক ভাবে এসব অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লক্ষ্মীপুর সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রামগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাসেল ইকবাল,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়পুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনিরা খাতুন , কমলনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, মো. সাদ্দাম হোসেন  এবং রামগতি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, অমিত কুমার বিশ্বাস, মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। 


লক্ষ্মীপুর সদর : সদরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লক্ষ্মীপুর সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এ সময় দুটি ইট ভাটায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে  মো. মকবুল হোসেন বণিক বার্তাকে বলেন, ‘ যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে।  তারই ধারাবাহিকতায় সদরের দুটি ইট ভাটায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।


রায়পুর : এ উপজেলায় পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়পুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনিরা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় চারটি ইটভাটায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।  


রামগতি : নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, অমিত কুমার বিশ্বাস, মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  চারটি মামলায় ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রামগঞ্জ : উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রামগঞ্জ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  রাসেল ইকবাল এ উপজেলায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

কমলনগর : এ উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, মো. সাদ্দাম হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান বণিক বার্তাকে বলেন, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৫টি মামলায় ১৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বণিক বার্তাকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, আপনাদের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলায় অবৈধ কোনো ইটভাটা রাখা হবে না। আগামীতে উপজেলা নির্বাহী আমাদের অভিযান চলবে। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।


আরও