গোপালগঞ্জের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দফতরে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে আরো থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দফতরে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও