ফ্যামিলি কার্ডের বদলে চাঁদাবাজ থেকে বাঁচতে নিরাপত্তা কার্ড চাই: মঞ্জু

মঞ্জু বলেন, ফেনী শুধু একটি জেলা নয়—এটি ভাষা আন্দোলনের শহীদ সালাম, আবরার ফাহাদ ও মহিপালের শহীদদের রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল জনপদ। এই ফেনীতেই আজ গণমানুষের মহাসমুদ্র জমায়েত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।

জনগণের জন্য ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতির চেয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে বাঁচার জন্য একটি নিরাপত্তা কার্ড এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দেশের মানুষের অভাব অনটন দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেই দায়িত্ব কাউকে নিতে হবেনা। দেশে এখন যেভাবে চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে আমরা আগামীতে চাঁদাবাজি থেকে বাঁচার জন্য কার্ড চাই। কেউ আমাদের কাছে চাঁদা চাইতে এলে আমরা সেই কার্ডটি দেখিয়ে চাঁদা না দিয়ে বাঁচার চেষ্টা করব। আমাদের জন্য সেই ব্যবস্থার ঘোষণা দেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, ফেনী শুধু একটি জেলা নয়—এটি ভাষা আন্দোলনের শহীদ সালাম, আবরার ফাহাদ ও মহিপালের শহীদদের রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল জনপদ। এই ফেনীতেই আজ গণমানুষের মহাসমুদ্র জমায়েত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেএম সামছুদ্দিন। ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় জনসভায় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও