পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

শনিবার (৮ মার্চ) ভোররাতে সদর উপজেলার জিল্লুর, আল আমিনসহ চার থেকে পাঁচজন মিলে ভারতে গরু আনতে যায়।

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আল আমিন (৩৬), তার বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পড়া গ্রমে। সে ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।

শনিবার (৮ মার্চ) ভোররাতে সদর উপজেলার জিল্লুর, আল আমিনসহ চার থেকে পাঁচজন মিলে ভারতে গরু আনতে যায়। এ সময় ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় প্রতিপক্ষ ৪৬/ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য গুলি ছোঁড়ে। এ সময় মো. আলামিন (৩৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বিএসফ জলপাইগুড়ি হাসপাতালে নেয়া হয়।

এদিকে খবর পেয়ে শনিবার বেলা ১০টার দিকে বিজিবি ৫৬ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনাস্থলে এসে ৪৬ বিএসএফ ভাটপাড়া ক্যাম্পের অধিনায়কের সঙ্গে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে শক্ত প্রতিবাদ জানায়। কর্নেল বদরুদ্দোজা সাংবাদিকদের জানান, আমরা বলেছি অপরাধী হলেও তাকে থানায় নেয়া উচিত ছিল। এভাবে মৃত্যু কাম্য নয়।

আরও