বগুড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

রোববার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।

বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, দুপুরে দুই ভাই নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও