পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অজিত দোভালের ঢাকা সফর নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়নি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ উপায়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের বৈঠকে কথা তুলে ধরেন

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওইরকম কিছু আলাপ হয়নি। এটা পুরোপুরি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। এখানে সফর নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ।

তিনি জানান, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে, অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করব।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়ও ছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ উপায়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের বৈঠকে কথা তুলে ধরেন।

আরও