টাঙ্গাইলে ট্রেনের নিচে যুগলের আত্মহত্যা

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের রেল লাইনের জোড়বাড়ী এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের রেল লাইনের জোড়বাড়ী এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়।

নিহতরা অপ্রাপ্তবয়স্ক। বাড়ি যথাক্রমে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া ও হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামে। দুজনই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একত্রে কাজ করার সুবাদে তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়।

পারিবারিকভাবে সম্পর্ক মেনে না নেয়ার পর গতকাল সন্ধ্যা থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। অভিমান করে তারা বাসাইল জোড়বাড়ী এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। পরে সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।

জোড়বাড়ী লেভেলক্রসিংয়ে গেট কিপার সুলতান মাহমুদ বলেন, ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক বলেন, প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও