কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিভাগটির সান্ধ্য কোর্সে অধ্যয়নরত এক ছাত্রী গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমানের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংরেজি বিভাগের গ্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি। প্রোগ্রামের সঙ্গে যারা আছেন সবাইকে নিয়ে বসে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগ যেহেতু দেয়া হয়েছে, তা প্রমাণ করার বিষয়। প্রমাণ করলে বিষয়টি বোঝা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। উপাচার্যের সঙ্গে আমি কথা বলেছি। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও