রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৩৫

এছাড়া ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা রুজু হয়েছে। এ সব মামলায় গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন ৭ ডাকাত, ১৩ পেশাদার ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৩ জন মাদক কারবারি, ৩৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশী রিভলভার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ডেগার, দুটি কাঁচি, ৬৫টি মোবাইল ফোন, একটি ট্যাব, ১১০ ফুট টিএন্ডটি তার, দুটি জাল দলিল, একটি রিকশা, গাড়ির দুটি লুকিং গ্লাস, দুটি ইঞ্জিন কাভার, দুটি ডোর প্যাড ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ৬ হাজার ৮৪৭ পিস ইয়াবা, ২৬ লিটার দেশী মদ, ৪৮০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্বে ছিল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি চেকপোস্ট বসানো হয়।

এছাড়া এই ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা রুজু হয়েছে। এ সব মামলায় গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও