গ্রামের মানুষকে আগে টিকা দেয়া হবে —স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে, তাই আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমরা গ্রামগঞ্জে বেশি টিকা দেয়ার পরিকল্পনা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামগঞ্জে করোনায় মৃত্যু বেশি বেড়েছে, তাই আগামী ডিসেম্বরের মধ্যে গ্রামের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে তিনি বলেন, আমরা গ্রামগঞ্জে বেশি টিকা দেয়ার পরিকল্পনা করেছি কারণ গ্রামের লোকেরা টিকা কম পেয়েছে কারণে গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ আমরা তাদের আগে টিকা দেব অন্যদের ধৈর্য ধরতে হবে আগে মুরব্বিদের টিকা দিতে হবে তাদের সুরক্ষিত করতে হবে পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে

গতকাল দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন সে ব্যাপারে যত টাকাই লাগুক তার ব্যবস্থা রাখা হয়েছে

শোক সভায় জেলা ছাত্রলীগ সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মানিকগঞ্জ- আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ- আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আরও