১৫ বছর পর মাগুরা-নড়াইল বাস চলাচল শুরু

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।

গতকাল দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এ রুট আবার সচল করতে তিনি নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেছেন বলে মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১১ সাল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় মাগুরা থেকে নড়াইলগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। যাত্রীরা মাগুরার বাসে চাউলিয়া থেকে শালিখা উপজেলার গঙ্গারামপুর পর্যন্ত গিয়ে নামত এবং সেখান থেকে কিছু দূর গিয়ে আবার নড়াইলের বাসে উঠতে হতো। সরাসরি বাস চালু হওয়ায় এ ভোগান্তি দূর হবে।

আরও