মাদকের থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।
এ সময় দিনাজপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।